বোমা ফেটে গুরুতর জখম তিন বছরের শিশু - The News Lion

বোমা ফেটে গুরুতর জখম তিন বছরের শিশু

 


দি নিউজ লায়নঃ   ভাজপা কর্মীর বাড়িতে বোমা তৈরীর কারখানা আর সেই কারখানায় তৈরি হওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম হল এক তিন বছরের শিশু। সোমবার উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের ইন্দ্রান গ্রামের ঘটনা। শিশুর বা হাত, পা ও পেটে আঘাত রয়েছে বলে জানা গেছে। 


আহত শিশুর বাবা বুধু সাহা এলাকার সক্রিয় বিজেপি কর্মী বলে জানিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব। পরিবার সুত্রে খবর, বাড়ির পুরুষরা যখন মাঠে কাজ করছিল সেই সময়ে তারা বোমা ফাটার আওয়াজ শোনেন। ছুটে এসে দেখেন বাড়িতে রক্তাক্ত হয়ে পড়ে আছে পুর্নিমা৷ তাকে সঙ্গেসঙ্গে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে দেখিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তার অভিভাবকরা। ঘটনার খবর পেয়েই ইটাহার থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে আসে।


 পুলিশ তদন্ত শুরু করেছে কেউ বোমাবাজি করেছিল, নাকি বোমাগুলো মজুত করা হয়েছিল ওই বাড়িতে। এই বিষয়টিই তদন্তকারীদের কাছে মুল বিষয় বলে পুলিশ সুত্রে জানা গেছে৷ সুরুন ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবু নইম চাঁদের বক্তব্য, এই গ্রাম শান্ত। এখানে কেউ অশান্তি পাকানোর চেষ্টা করেই এই বোমা মজুত করে বা ফেলে দিয়ে যেতে পারে বলে ধারনা। অন্যদিকে তৃনমুলের এদিকে তৃনমুল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি অরিন্দম সরকার বলেন, বিজেপি এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য বোমা মজুত করে এটা আমরা আগেও দেখেছি। ইটাহারের বিষয়টিও সেই ধরনেরই হতে পারে। নাহলে প্রত্যন্ত গ্রামে কিভাবে বোমা এলো। পুলিশের তদন্তেই সব ঘটনা স্পষ্ট হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.